|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৮ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ খাতে। এই খাতে ৯.৯ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে ৮.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ৮.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ৫.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ৫.২ শতাংশ, সিরামিক খাতে ৪.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.৩ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ২.৭ শতাংশ, আর্থিক খাতে ২.৩ শতাংশ, ট্যানারি খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে ১.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৭ শতাংশ এবং ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৮ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতে। এই খাতে ৪.৪ শতাংশ দর কমেছে। এরপরে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৪ শতাংশ, প্রকৌশল খাতে ৩.১ শতাংশ, জীবন বিমা খাতে ২ শতাংশ, টেক্সটাইল খাতে ১.৬ শতাংশ, ব্যাংক খাতে ১.১ শতাংশ ও আইটি খাতে দশমিক ৮ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১২ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com