শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনায় মারা গেলেন আরো ২৪ জন

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

করোনায় মারা গেলেন আরো ২৪ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৮ জন নারী। নিহতদের মধ্যে ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও একজন বাসায় মারা যান।

এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়াল সাত হাজার ৪৫২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৯ হাজার ১৪৮ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫১ হাজার ৯৬১জন।

Facebook Comments Box

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com