বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৪০৪ বার পঠিত
নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে ১১টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
গতকাল সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে রিহ্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে দুই দফায় ১১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে রিহ্যাব, যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব।
রিহ্যাবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় সেইপ-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য, রিহ্যাব পরিচালক ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, প্রকৌশলী মো. আল আমিন এবং চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা স্বাক্ষর করনে। করোনা মহামারির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়।
আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই নতুন ১০ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com