নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৪ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫২৫ বার পঠিত
ঝেংব্যাং ফার্মস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঝেংব্যাং ফার্ম একটি প্রাইভেট কোম্পানি। কোম্পানিটি গাজীপুরের শেরপুরে অবস্থিত। এই ফার্মের সাথে চুক্তি ভিত্তিতে ন্যাশনাল ফিড মিল কারখানা প্রাঙ্গনে পোল্ট্রি ফিড, ফিশ ফিড এবং গবাদি পশুর খাদ্য উৎপাদন করবে। বছরে প্রায় ৩ হাজার ৬০০ মেট্রিকটন খাদ্য উৎপাদন হবে।
অগ্রিম চুক্তি অনুযায়ী এই খাদ্যের মূল্য ৩০ লাখ টাকা হবে। কোম্পানি দুইটির মধ্যে এক বছরের জন্য চুক্তি হয়েছে। বছর শেষে এই চুক্তি নবায়ন করা যাবে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com