বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৬৫ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ৪ ও ৫ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। ৫ জানুয়ারি তা ১৬ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে লাফার্জহোলসিমের শেয়ার দর গত ৭ ডিসেম্বর ছিল ৪১ টাকা ২০ পয়সা। আর ৪ জানুয়ারি শেয়ারটি ৫৪ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। একই সময়ে বে-লিজিংয়ের শেয়ার দর ১৯ টাকা ৭০ পয়সা থেকে ২৮ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ১২:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com