|

Advertisement
×

এমটিবি বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৮১৫ বার পঠিত

এমটিবি বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং হেদায়েত উল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ এমটিবি বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এমটিবি এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাছাড়া তিনি এমটিবির ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যানেরও দায়িত্বে ছিলেন।

হেদায়েত উল্লাহ বর্তমানে এফবি ফুটওয়্যার লিমিটেড ও ফুটবেড ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এপেক্স ট্যান্যারি লিমিটেড ও এপেক্স প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক পদে রয়েছেন।

মো. হেদায়েত উল্লাহ ব্রিটিশ স্কুল অব লেদার টেকনোলজি, নর্থহ্যাম্পটন থেকে লেদার টেকনোলজির ওপর স্নাতক ও ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়, রিজেন্টস কলেজ ইন লন্ডন, ইউকে থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com