|

Advertisement
×

করোনায় আরো ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৯

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৯৫ বার পঠিত

করোনায় আরো ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৪৯ জনে। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৮১৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশব্যাপী ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৭০ হাজার ৪০৫ জন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com