Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫২৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতে দর বাড়লেও কমেছে ৬ খাতে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ১৭.৪ শতাংশ দর বেড়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এরপরে টেলিকমিউনিকেশন খাতে ১৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১৬.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর খাদ্য খাতে ১০.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ৭.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৮ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৯ শতাংশ, আর্থিক খাতে ৫.৩ শতাংশ, ফার্মা খাতে ৪.৮ শতাংশ, কাগজ খাতে ২.৮ শতাংশ, বস্ত্র খাতে ১.৫ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৭ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৫ শতাংশ দর বেড়েছে।

এছাড়া দর কমেছে বাকী ৬ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৮.৭ শতাংশ দর কমেছে। এছাড়া অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ৪.৫ শতাংশ, আইটি খাতে ৪.২ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৫ শতাংশ, ভ্রমণ ও ট্যানারি খাতে দশমিক ৩ শতাংশ করে দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com