বিবিএ নিউজ.নেট
রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫৪৮ বার পঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সম্প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সদ্য বিদায়ী এমডি ও সিইও মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া, জেকিউ এম হাবিবুল্লাহ ও মো. মোশাররফ হোসাইন।
আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাহ উদ্দীন এবং ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম। এ সময় তারা বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত এমডি ও সিইও বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Posted ০৫:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন