সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইবিসিএফের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিবিএনিউজ.নেট

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৭৪০ বার পঠিত

আইবিসিএফের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির পরবর্তী মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। একই সঙ্গে দুজন ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে ২০২২ সাল পর্যন্ত মেয়াদে কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিডিবিএলের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল পুনর্নির্বাচিত হয়েছেন।

এছাড়া উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান।

সভায় আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান মনোনীত হন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী (সিইও) ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এছাড়া কো-চেয়ারম্যান মনোনীত হন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ ওয়াসেক মো. আলী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মাদ মনিরুল মাওলা।

Facebook Comments Box
×

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com