রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনায় আরো ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৫

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৫৩ বার পঠিত

করোনায় আরো ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৪৮ শতাংশ। নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ আটজন আর নারী পাঁচজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ০৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com