বিবিএ নিউজ.নেট
সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৫৪১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, ন্যাশনাল ফিড এবং সিলকো ফার্মা লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইনটেক লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমলেও দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে। তথ্য মতে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.০৯ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৭৮ টাকা। এদিকে, দুই প্রান্তিকে মিলিয়ে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.১৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.১২ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.৮৮ টাকা।
সিলকো ফার্মা : এ কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২৩ টাকা। আর দুই প্রান্তিক মিলে ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৫১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৪৮ টাকা।
ন্যাশনাল ফিড : প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়াপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। অগের হিসাব বছরের একই একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.০৯ টাকা। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৩৫ টাকা।
Posted ০১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com