বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৫৯৭ বার পঠিত
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থান হলেও রোববার বড় পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন বৃহৎ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির শেয়ার ও ইউনিট দর কমে যায়। এর মাধ্যমে ডিএসইতে সূচকে বড় ধস নামে। তবে ওইদিন টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছিল। সপ্তাহের প্রথম কার্যদিবসেই ডিএসইতে ১৪২ পয়েন্ট সূচক উধাও হয়ে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে হঠাৎ আতঙ্ক বাড়ার আশঙ্কা দেখা দিতে পারে। যা বর্তমান সময়ে বাজারের জন্য নেতিবাচক।
একদিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭১ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়, যা আগের দিন থেকে ৫৭ কোটি ৫৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৫৪ লাখ টাকার।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৪.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫.৮৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮২.৬২ পয়েন্ট এবং সিডিএসইটি ৪০.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৫.৪৩ পয়েন্টে, ২০৯১.১১ পয়েন্ট এবং ১১৭০.৫৮ পয়েন্টে।
ডিএসইতে ওইদিন ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বাড়ে ৪৩টির বা ১২.১৮ শতাংশ, দর কমেছিল ২২৪টির বা ৬৩.৪৫ শতাংশ এবং ৮৬টির বা ২৪.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৫ হাজার ৯০৪.৩৮ পয়েন্টে। সিএসইতে ২২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ১৫০টির আর ৪৭টির দর অপরিবর্তিত থাকে। সিএসইতে ৪৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
সার্বিক চিত্রে বাজার খুব নেতিবাচক ছিল সেদিন। যখন দীর্ঘ পতনের পর বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, এমন সময় এ পতনকে খুব একটা স্বাভাবিক বলা যাচ্ছে না। তাই বিষয়টি খতিয়ে দেখা দরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। না হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব নয়।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com