|

Advertisement
×

বাংলাদেশে বড় বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

বাংলাদেশে বড় বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা

বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

২৪ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে কৌশলগত অংশীদার’ শীর্ষক সেমিনারে দেশটির ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বাজার ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।

সেমিনারে বাংলাদেশে সবুজ বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত গ্রিন বিল্ডিং, পরিবহন, জলবায়ু-স্মার্ট কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক ইউরোপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্যবসা পরিচালনায় কিছু চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় মাদ্রিদ চেম্বার অব কমার্সের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এফবিসিসিআইর প্রশাসক। জবাবে আগামী নভেম্বরের মধ্যে একটি উচ্চপর্যায়ের স্প্যানিশ ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট।

সেমিনারে বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা এবং বিটুবি নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়। এতে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমানসহ দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, শিল্প-সংযোগ স্থাপন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ১১ দিনের ইউরোপ সফরে যায় এফবিসিসিআইর ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক।

Facebook Comments Box

Posted ০৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com