রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইডিএলসি’র সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

আইডিএলসি’র সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককের সমঝোতা চুক্তি স্বাক্ষর

দেশে এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সহায়তা দিতে সম্প্রত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তিনটি সমঝোতা চুক্তি সই করেছে।

এ চুক্তির আলোকে এনআরবি গ্রাহকররা আইডিএলসি’র পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, ব্রোকারেজ সার্ভিস, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (ঝওচ) এবং মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ ফী এবং আনুষাঙ্গিক কাস্টমার সুবিধা পাবেন।

এনআরবি গ্রাহকবৃন্দ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত ‘দুবাই রোড শো ২০২১’ চলাকালীন সময়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বুথে গিয়ে সরাসরি উল্লেখিত সেবাগুলো নিতে পারবেন।

সাব্বির আহমেদ, হেড অফ রিটেইল ব্যাঙ্কিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ মো. মনিরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং রাজিব কুমার দে, ম্যানেজিং ডিরেক্টর, আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট নিজ নিজ কোম্পানির পক্ষে অনুষ্ঠানে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে আবুল এহসান আহমেদ, হেড অব ডিস্ক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আইডিএলসি, লুৎফুল হাবিব, এক্সেকিউটিভ ডিরেক্টর এবং হেড অব রিটেল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং তানমি হক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড এনআরবি ব্যাঙ্কিং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:২২ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com