|

Advertisement
×

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৩৫ বার পঠিত

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ১৯ কোম্পানির প্রায় ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, প্রাইম ব্যাংক, আমান কটন, আজিজ পাইপস, বিডি থাই, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, জিবিবি পাওয়ার, জেনেক্স, লংকাবাংলা ফাইন্যান্স, মীর আখতার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং সোনারগাঁও টেক্সাটাইল।

কোম্পানিগুলোর ৩৮ লাখ ২০ হাজার ৩৩৭টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ১৬ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের।

এছাড়া আমান কটনের ১২ লাখ টাকার, আজিজ পাইপসের ৫ লাখ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ৩১ লাখ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩৯ লাখ ৬০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫৮ লাখ ৮০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২৩ লাখ ৭৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২৯ লাখ ৬৫ হাজার টাকার, জেনেক্সের ৫ লাখ ১০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৬ লাখ ২৮ হাজার টাকার, মীর আখতারের ৬ লাখ ৮৬ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২০ লাখ ৪০ হাজার টাকার, আরডি ফুডের ৬ লাখ টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ২ হাজার টাকার, সুহৃদের ৫ লাখ ১ হাজার টাকার এবং সোনারগাঁও টেক্সাটাইলের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com