|

Advertisement
×

পুঁজিবাজারে আসতে মিডল্যান্ড ব্যাংক- লংকাবাংলা ইনভেস্টমেন্টসের চুক্তি

বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৪০ বার পঠিত

পুঁজিবাজারে আসতে মিডল্যান্ড ব্যাংক- লংকাবাংলা ইনভেস্টমেন্টসের চুক্তি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যম পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করবে নতুন প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে ব্যাংকটি।

ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। গত মঙ্গলবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান-উজ্জামান ও লংকাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম।
আরো উপস্থিত ছিলেন- লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জহিরুল ইসলাম, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান, কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরিফসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক সূত্র মতে, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। ডিসেম্বর, ২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন দিয়ে আইপিওর জন্য আবেদন করতে চায় কোম্পানিটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com