|

Advertisement
×

নারীদের জন্য ‘অপরাজিতা’ উদ্বোধন করলো মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

বুধবার, ১০ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৯০ বার পঠিত

নারীদের জন্য ‘অপরাজিতা’ উদ্বোধন করলো মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি ব্যাংকটির নারী কর্মীদের জন্য অপরাজিতা ফোরামের শুভ সূচনা করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়াটার্সের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রোটেকশন ও প্রোটকল) আমেনা বেগম, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার হুসনে আরা শিখা এবং গায়িকা ও সাংবাদিক এলিটা করিম।

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘চুজ টু চ্যালেঞ্জ’-এর সাথে সামঞ্জস্য রেখে অপরাজিতা’র যাত্রা শুরু হলো, যা নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে আবির্ভূত যেকোন সীমাবদ্ধতা ও একঘেয়ে জীবন মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। অপরাজিতার মাধ্যেমে জ্ঞান আদান-প্রদান ও সক্ষমতা নির্মাণের প্রয়াসে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে নেটওয়ার্ক স্থাপন করবে। এ ফোরাম প্রতিষ্ঠানের মধ্যে এমন সংস্কৃতি গঠন করতে চায় যেখানে প্রত্যেক নারী মূল্যায়িত, সম্মানিত এবং সমানভাবে সুযোগপ্রাপ্ত হবেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৪ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com