Ad
x

লভ্যাংশ ঘোষণা করেছে লংকাবাংলা ফাইন্যান্স

বুধবার, ১০ মার্চ ২০২১   প্রিন্ট   ৬২৪ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে লংকাবাংলা ফাইন্যান্স

সর্বশেষ হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
আজ বুধবার (১০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, সোমবার।

Facebook Comments Box

Posted ০৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com