নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ প্রিন্ট ৬৩০ বার পঠিত
৫০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বসেল-৩ এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে। এর মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।
ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com