|

Advertisement
×

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ

রবিবার, ১৪ মার্চ ২০২১   প্রিন্ট   ৭২১ বার পঠিত

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ

প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন হাসান ও. রশীদ।

এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।

লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের কর্পোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে ঊর্ধ্বতন পদে তার রয়েছে ২৭ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা। ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ এ কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) বিভিন্ন ঊর্ধ্বতন পদের দায়িত্ব পালন করেন।

হাসান ও. রশীদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ডের গার্ভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ওমেগা, ইউকে থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সার্টিফিকেটও অর্জন করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com