নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ প্রিন্ট ৫৮১ বার পঠিত
আগামী ২২ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একই সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আর্থিক খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০০ কোটি টাকা এবং ১১৬ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। এ কোম্পানির ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার ২৫৮টি শেয়ারের মধ্যে ৪১.৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩.৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৪.৭৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com