বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ প্রিন্ট ১০১৭ বার পঠিত
প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘এবি জন্মভূমি’ নামে এক আকর্ষণীয় ব্যাংকিং সুবিধা নিয়ে এলো এবি ব্যাংক। বৈধ চ্যানেলে প্রেরিত রেমিট্যান্সে বাংলাদেশ সরকার প্রদত্ত ২ শতাংশ প্রণোদনার সাথে আরও এক শতাংশ বেশি প্রণোদনা দিবে এবি ব্যাংক।
এছাড়াও এই ব্যাংকিং সুবিধার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সেভিংস একাউন্ট, ফিক্সড ডিপোজিট ও যাবতীয় স্কিম ডিপোজিটের উপর পাবেন আকর্ষণীয় মুনাফা।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল সম্প্রতি এবি ‘জন্মভূমি’র উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, ডিএমডি- রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান আবদুর রহমানসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন