|

Advertisement
×

যমুনা ব্যাংকের নতুন ডিএমডি ফজলে কাইয়ুম

রবিবার, ২৮ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৬৭ বার পঠিত

যমুনা ব্যাংকের নতুন ডিএমডি ফজলে কাইয়ুম

যমুনা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন ফজলে কাইয়ুম।

৩৬ বছর ধরে তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট পদে কর্মরত ছিলেন। এ সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও করপোরেট ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮২ সালে তিনি এবি ব্যাংক লিমিটেড, তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে এফআইয়ের সিনিয়র ম্যানেজমেন্টের সদস্য হিসেবে যোগদান করেন।

২০১৬ সালে তিনি যমুনা ব্যাংকে যোগদান করেন এবং করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংক ম্যানেজমেন্টের ওপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস ও পরিচালন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তার।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com