Ad
x

বিনিয়োগকারীদের হতাশ করলো আইএফআইসি ব্যাংক

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬৬৬ বার পঠিত

বিনিয়োগকারীদের হতাশ করলো আইএফআইসি ব্যাংক

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড। যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক বলে বাজার সংশ্লিষ্টরা। এর আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৫০% লভ্যাশ কমেছে। বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে ২৫ এপ্রিল।
এদিকে ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৭০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ০২ পয়সা।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৪ হাজার কোটি টাকা এবং এক হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা।
এ কোম্পানির ১৬১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার ৮৬৮টি শেয়ারের মধ্যে ৪.১১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২.৭৫ সরকার, ২৩.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭৪ শতাংশ বিদেশি এবং ৩৯.২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com