|

Advertisement
×

পরিবর্তন হচ্ছে আইএফআইসি ব্যাংকের নাম

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৩০ বার পঠিত

পরিবর্তন হচ্ছে আইএফআইসি ব্যাংকের নাম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডর নাম পরিবর্তন করা হচ্ছে। গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ব্যাংকটি আইএফআইসি নামে পরিচিতি। এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে। নামটি অনেক বড় হওয়ায় এটি পরিবর্তন করে শুধু আইএফআইসি নামেই থাকবে। নতুন আইন অনুযায়ী আইএফআইসি শেষে পিএলসি থাকবে।

উল্লেখ, ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৭০ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

প্রসঙ্গত, আইএফআইসি ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার বিভিন্ন ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়।

বর্তমানে ব্যাংকটিতে ৩২.৭৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে। বাকি শেয়ারের মধ্যে ৪.১১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৩.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ০.৭৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের কাছে এবং ৩৯.২৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com