|

Advertisement
×

ব্যাংক এশিয়ার নতুন পরিচালক তানিয়া নুসরাত জামান

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৭২ বার পঠিত

ব্যাংক এশিয়ার নতুন পরিচালক তানিয়া নুসরাত জামান

তানিয়া নুসরাত জামান সম্প্রতি ব্যাংক এশিয়ার পরিচালক মনোনীত হয়েছেন।

১৯৮৭ সালে ইউএনডিপিতে তরুণ পেশাজীবি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। নিউইয়র্ক, নেপাল এবং ভিয়েতনামে পলিসি এবং প্রোগ্রামিংয়ে কর্মদক্ষতা অর্জনের পর ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরে তিনি ইন্টারন্যাশনাল হেলথ পলিসি প্রোগ্রামে যোগদান করেন।

২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ব্র্যাক, ফিউচার জেনারেশন্স, এইচএলএসপি কনসাল্টিং ইনকর্পোরেশন, ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাস, নিরাপন ইনকর্পোরেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের মতো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা এবং টেকনিক্যাল খাতে মুখ্য দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি জেনারেল অ্যাডভাইজরি সার্ভিস লিমিটেডের একজন পরিচালক এবং মানবসম্পদ, নিরাপত্তা ও যুব বিষয়ক ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করছেন। তানিয়া নুসরাত জামান জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং ইয়েল বিশ্ববিদ্যালয় হতে এমফিল সম্পন্ন করেন। তিনি মানবসম্পদ বিষয়ে আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সনদপ্রাপ্ত।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com