Ad
x

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৩২ বার পঠিত

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৭৩ পয়সা।

অন্যদিকে এককভাবে ব্যাংকটির ইপিএস (সলো ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ৪ টাকা ২৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৬৩ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com