Ad
x

এক্সিম ব্যাংকের নতুন ডিএমডি শেখ বশিরুল ইসলাম

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৬০ বার পঠিত

এক্সিম ব্যাংকের নতুন ডিএমডি শেখ বশিরুল ইসলাম

শেখ বশিরুল ইসলাম সম্প্রতি এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

শেখ বশিরুল ইসলাম ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সহকারী শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালে তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকটির বিভিন্ন শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান, রাজশাহী অঞ্চলের প্রধান ও এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউএসএ) ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এক্সিম ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত।

শেখ বশিরুল ইসলাম ব্যাংকিং-বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এবং হংকং, জার্মানি, সিঙ্গাপুর, নেপাল, ভারত, মালয়েশিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

Facebook Comments Box

Posted ০২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com