|

Advertisement
×

এপেক্স ফুটওয়্যারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৪৪ বার পঠিত

এপেক্স ফুটওয়্যারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড। সোমবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ৬ টাকা ৩৪ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫২ টাকা ১৩ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com