|

Advertisement
×

সোনালি আঁশের অর্ধেক মুনাফা কমেছে

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০১৩ বার পঠিত

সোনালি আঁশের অর্ধেক মুনাফা কমেছে

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (২০১৮ সালেরে জুলাই-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশের মুনাফা আগের বছরের তুলনায় কমে অর্ধেকে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসই এ তথ্য প্রকাশ করে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩২ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে ২০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সোনালী আঁশ শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪০ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৩৬ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৮ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৬ টাকা ৩০ পয়সা; যা ২০১৮ সালের ৩০ জুন শেষে ছিল ২২৫ টাকা ৯০ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ১৭ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৪১ টাকা ১৬ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com