Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

শনিবার, ২২ মে ২০২১   প্রিন্ট   ৪৯৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছেও ১০ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ১০.২ শতাংশ দর বেড়েছে। এরপরে ব্যাংক খাতে ৪.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বিমা খাতে ৩.১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ২.৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.২ শতাংশ, খাদ্য খাতে ২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৭ শতাংশ, বিবিধ ও আর্থিক খাতে দশমিক ৬ শতাংশ করে লেনদেন হয়েছে।

অন্যদিকে দর কমেছেও ১০ খাতে। খাতগুলো হচ্ছে- ট্যানারি, টেলিকমিউনিকেশন, সিমেন্ট, কাগজ, ভ্রমণ-অবকাশ,বস্ত্র, সিরামিক, জ্বালানি-বিদ্যুৎ, ওষুধ-রসায়ন ও প্রকৌশল খাত।

 

Facebook Comments Box

Posted ০৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com