রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫ মে ২০২১   প্রিন্ট   ৪৪৭ বার পঠিত

৩ কোম্পানির লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ মে স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- ম্যারিকো (বাংলাদেশ) লিমিটেড, রেকিট বেনকিজার এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর আগে ২৪ ও ২৫ মে স্পট মার্কেটে ম্যারিকো (বাংলাদেশ) লিমিটেড এবং রেকিট বেনকিজারের শেয়ার লেনদেন করছে। এছাড়া, ২৩ থেকে ২৫ মে পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে জন্য ২০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি সর্বশেষ বছরের জন্য দুই দফায় ২০০ শতাংশ করে মোট ৪০০ শতাংশ এবং এক দফা ৩০০ শতাংশসহ মোট ৭০০ শতাংশ অর্ন্তর্বতী ডিভিডেন্ড দিয়েছিল। এই ডিভিডেন্ড ইতোমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ টাকা ৮৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ জুলাই ম্যারিকো বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড পাওয়া যাবে ১৪০ টাকা।
সর্বশেষ হিসাববছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৬ টাকা ৩৮ পয়সা। এই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯০ টাকা ৫৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা।

আগামী ২২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৬০তম বার্সীক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: এ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩১ মার্চ ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com