শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৪ উপশাখার উদ্বোধন

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১   প্রিন্ট   ৩৩৫ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৪ উপশাখার উদ্বোধন

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৭৬, ৭৭, ৭৮ ও ৭৯তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপশাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী ওসমান আলী।

উদ্বোধনকৃত উপশাখাগুলো হলো ফেনীর ফুলগাজীতে আমজাদ হাট উপশাখা, চট্টগ্রামের হাটহাজারীতে রহমানিয়া বাজার উপশাখা, বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয় উপশাখা এবং মুন্সীগঞ্জের লৌহজংয়ে চন্দ্রের বাড়ী উপশাখা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন। এছাড়া ফুলগাজী, নজু মিয়া হাট, বরিশাল ও শ্রীনগর শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্যরা এতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com