|

Advertisement
×

রূপালী ব্যাংকের বগুড়া জোনের সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   প্রিন্ট   ৪২৫ বার পঠিত

রূপালী ব্যাংকের বগুড়া জোনের সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক লিমিটেডের বগুড়া জোনাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রূপালী ব্যাংক বগুড়া জোনাল অফিসের আয়োজনে বগুড়ার বনানী গ্রাম উন্নয়ন কর্ম (গাক) টাওয়ারে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের জিএম মো. মজিবর রহমান ও রাজশাহী বিভাগীয় জিএম কাজী আব্দুর রহমান।
বগুড়া জোনাল অফিসের ডিজিএম প্রকাশ কুমার সাহা এতে সভাপতিত্ব করেন।

এছাড়াও রাজশাহী জোনের ডিজিএম এস এম জি তোফায়েল, পাবনা জোনের ডিজিএম নিজাম উদ্দিন, নওগাঁ জোনের ডিজিএম মাহবুবুল ইউনুস, রাজশাহী করপোরেশন শাখার ডিজিএম উৎপল কবিরাজ ও বিভিন্ন শাখা ব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com