|

Advertisement
×

ইসলামী ব্যাংকে চালু হল স্বয়ংক্রিয় ট্রেজারি চালান

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৪৯ বার পঠিত

ইসলামী ব্যাংকে চালু হল স্বয়ংক্রিয় ট্রেজারি চালান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এখন থেকে স্বয়ংক্রিয় ট্রেজারি চালানে সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বুধবার (৩০ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অর্থ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ হোসেন, সিনিয়র আইটি কনসালট্যান্ট মো. শরিফুর রহমান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবীবুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মো. মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ ১৯৬ ধরনের সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বর্তমানে ঢাকার ২০টি শাখায় এবং পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে এ সেবা পাওয়া যাবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com