|

Advertisement
×

এক ঘণ্টা বাড়লো ব্যাংক লেনদেনের সময়

বুধবার, ০৭ জুলাই ২০২১   প্রিন্ট   ৪০৪ বার পঠিত

এক ঘণ্টা বাড়লো ব্যাংক লেনদেনের সময়

মহামারি করোনা ভাইরাসের ‘বিধি নিষেধের’ মধ্যে ব্যাংকে লেনদেনের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং ১১ জুলাই (রোববার) লেনদেন বন্ধ থাকবে। এই নির্দেশনা বলবৎ থাকবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার (৬ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে। এর আগে ১ জুলাই শুরু হওয়া ‘বিধি নিষেধের’ দিন থেকে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। সার্কুলারে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রেখে সেবা দিতে হবে।

এতে বলা হয়েছে, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে।

অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক দুটি শাখা খোলা রাখা যাবে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল-প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com