মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে রূপালী ব্যাংক

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১২ ও ১৩ জুলাই স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৪ জুলাই এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট সকাল ১১ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৩৯ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একক ও সমন্বিত ইপিএস ছিল যথাক্রমে- ১ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড) ও ১ টাকা ৩৮ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা।

 

Facebook Comments Box
×

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com