নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ জুলাই ২০২১ প্রিন্ট ৫০৭ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৪৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ হাজার ৫০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রেনউক যজ্ঞেশ্বর লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১ দশমিক ১১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৪ লাখ ৯৬ হাজার টাকা।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, অ্যাপোলো ইস্পাত, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস, বিকন ফার্মা, আইটি কনসালটেন্টস ও সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com