|

Advertisement
×

বাজারে চালু হচ্ছে নতুন অর্থসচিব স্বাক্ষরিত ২ ও ৫ টাকার নোট

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১   প্রিন্ট   ৩৬৬ বার পঠিত

বাজারে চালু হচ্ছে নতুন অর্থসচিব স্বাক্ষরিত ২ ও ৫ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১৫ জুলাই) বাজারে আসছে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ সচিব ইস্যুকৃত সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত এক, দুই ও ৫ টাকার নোট । অন্যান্য নোটে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থাৎ বাকি নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই টাকা ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করার পর পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ জানান, আমাদের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট বৃহস্পতিবার থেকে বাজারে ইস্যু করা হবে। নোটগুলো আগের ডিজাইনেই আছে; তবে নতুন অর্থসচিব আসায় শুধু স্বাক্ষর রয়েছে এ নোটে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোটের পাশাপাশি প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এসব নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য প্রচলিত নোটের মতোই থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com