|

Advertisement
×

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলমের ইন্তেকাল

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১   প্রিন্ট   ৭৮৬ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলমের ইন্তেকাল

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলম ইন্তেকাল করেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

মো. খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন এবং টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
সাবেক এ গভর্নর একজন ভাষাসৈনিক, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।

১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন খোরশেদ আলম। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com