|

Advertisement
×

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা

শনিবার, ৩১ জুলাই ২০২১   প্রিন্ট   ৬৮১ বার পঠিত

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আগামীকাল রোববার ও বুধবার (১ ও ৪ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার যথাক্রমে ২, ৩ ও ৫ আগস্ট সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ‘কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে’ এ নির্দেশনা দিয়েছে।

অভিভাবক ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ সময়ে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা ও পরিশোধ সেবা অব্যাহত রাখতে জরুরি আন্তঃব্যাংক লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশঘর বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এই তিন প্লাটফর্মের সেবা সীমিত পরিসরে চলবে। এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়ে থাকে।

তাছাড়া বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বা বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার (২, ৩ ও ৫ আগস্ট) পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। এ সময়ে যেকোনো রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে যা বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত। আর কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও ২, ৩ ও ৫ আগস্ট লেনদেন হবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১১ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com