নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ আগস্ট ২০২১ প্রিন্ট ৪২৬ বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইনের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে গত ২৯ জুলাই কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এ কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ছে।
পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ২১ টাকায়। আর ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৭০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।
যা ডিএসই’র কাছে অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানিটিকে শোকজ করা হয়।
Posted ০১:১০ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com