বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে দুই কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৯১ বার পঠিত

কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে দুই কোম্পানির

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ছে বলে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোনিগুলো হলো- মিথুন নিটিং এবং মেট্রো স্পিনিং।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে এ দুই কোম্পানি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি ২টি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই ও সিএসই। এর প্রেক্ষিতে গত ২৩ আগস্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর।

বাজার পর্যবেক্ষণে দেকা যায়, মিথুন নিটিংয়ের শেয়ার দর গত ২৯ জুলাই ছিল ১৩ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর গত ২৯ জুলাই ছিল ১৯.১০ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩০.২০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.১০ টাকা বা ৫৮ শতাংশ বেড়েছে।

এ দর বৃদ্ধি ডিএসই ও সিএসই’র কাছে অস্বাভাবিক মনে হওয়ায় তদন্ত নোটিশ পাঠানো হয় কোম্পানিগুলোকে।

Facebook Comments Box
×

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com