শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আল আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সোমবার, ৩০ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৮৬ বার পঠিত

আল আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (২৯ আগস্ট) বিএসইসির ৭৮৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফার এর মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬% থেকে ১০%। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এডিশনাল টায়ার-ও মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ৫ কোটি টাকা এবং পাবলিক অফারের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের ন্যুনতম সাবস্ক্রিপশন ৫ হাজার টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আন্ডাররাইটার হিসাবে দায়িত্ব পালন করবে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com