বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প কাজের অগ্রগতি ৮২.৭১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৩০ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৬৫ বার পঠিত

শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প কাজের অগ্রগতি ৮২.৭১ শতাংশ

২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৮টি উন্নয়ন প্রকল্প রয়েছে। তার মধ্যে ৩২টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। জাতীয়ভাবে প্রকল্প কাজের অগ্রগতি শতকরা ৮২.৭১ ভাগ। এ অবস্থান মন্ত্রণালয়গুলোর মধ্যে ২৯তম।

রোবরার (২৯ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের চলতি বছরের জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের পরিচালকরা ভার্চুয়ালি এতে যুক্ত ছিলেন।

এ সময় শিল্পমন্ত্রী বলেন, প্রকল্পসমূহের কাজের অগ্রগতি যথাসময়ে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। চলমান প্রকল্পের কাজে যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে, সেজন্য প্রকল্প পরিচালকদের মাঠ পর্যায়ে তদারকি করতে হবে।

তিনি বলেন, কোনো ত্রুটি মেনে নেওয়া হবে না। দুর্নীতির সাথে সম্পৃক্তদের জিরো টলারেন্সের আওতায় এনে সরকারি নির্দেশনা মেনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তাহলে দুর্নীতি কমে আসবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে এবং লাভজনক স্থানে নিয়ে যেতে হবে। সেজন্য টাকার কোনো ঘাটতি হবে না।

প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেসব প্রকল্প প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা যায় কি-না, তার ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, স্টিল করপোরেশন, ভেহিক্যাল ও গ্লাস ফ্যাক্টরির পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের অনেক পরিত্যাক্ত জায়গায় অক্সিজেন প্ল্যান্ট এবং ভ্যাকসিন উৎপাদন করার উদ্যোগ নিতে হবে। সুগার মিলের সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ মওকুফের ব্যবস্থা এবং শ্রমিক সংখ্যা বৃদ্ধি করে চিনি উৎপাদনের ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, নতুন করে দেশের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র শুরু হয়েছে, এ ষড়যন্ত্র শিল্প কারখানায় যেন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে।

শিল্প সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের মান ও আর্থিক বিষয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।

Facebook Comments Box
×

Posted ১২:২৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com