সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মনোস্পুলকে ডিএসই’র তদন্ত নোটিশ

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩০৯ বার পঠিত

মনোস্পুলকে ডিএসই’র তদন্ত নোটিশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মনোস্পুল পেপারের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৮ সেপ্টেম্বর জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর টানা বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৬৯.৩০ টাকায়। আর ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২৫ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৫.৭০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

এ দর বাড়াটাকে ডিএসই অস্বাভাবিক মনে করায় তদন্ত নোটিশ পাঠায় কোম্পানিটিকে।

 

Facebook Comments Box
×

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com