Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতে

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৫৩৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতে এবং বেড়েছে ৬ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশল খাতে। এই খাতে ১২ শতাংশ দর কমেছে। সিরামিকস খাতে ৪.৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সাধারণ বিমা ও সিমেন্ট খাতে ৩.৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ২.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.২ শতাংশ, পাট খাতে ২.২ শতাংশ, টেলিকমিউনিকেশন ও কাগজ খাতে ১.১ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৭ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৬ শতাংশ, আইটি, আর্থিক ও খাদ্য খাতে দশমিক ৫ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে ৬ খাতে। খাতগুলো হচ্ছে- বিবিধ, ভ্রমণ-অবকাশ, জীবন বিমা, মিউচ্যুয়াল ফান্ড, ট্যানারি ও সেবা-আবাসন খাত।

 

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com