Ad
x

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com