Ad
x

সাউথ বাংলা ব্যাংকের লেনদেন স্থগিত

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৯৬ বার পঠিত

সাউথ বাংলা ব্যাংকের লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৯ সেপ্টেম্বর স্থগিত থাকবে শয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার লেনদেন। এর আগে গতকাল আজ স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আলাচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪২ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com